বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় অক্টোবর মাসের মাহফিল নগরের নতুন চান্দগাঁও থানার উত্তর পাশে রূপালী আবাসিক গেইট সংলগ্ন ডিউ উদয়ন ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে গত ২৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমা’র তত্ত্বাবধানে সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (সা:) পরিবেশন করেন সানজিনা ইসলাম, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন নার্গিস আক্তার চৌধুরী এবং ‘ইসলামের ইতিহাস-ঐতিহ্যে রবিউস সানি মাস’ শীর্ষক তথ্যকণিকা উপস্থাপন করেন নওশীন আরা। মাহফিলের নির্ধারিত ‘গাউসুল আযম হযরত শাইখ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং হাটহাজারীর ধলই গাউসিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান। আলোচক তাঁর আলোচনায় উল্লেখ করেন, গাউসুল আযম হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (ক.) ইসলাম ধর্মের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব, সূফিরা তাঁকে ‘বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী’ নামে সম্বোধন করেন। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর ইরাকের অন্তর্গত ‘জিলান’ নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী, সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাঁকে সম্বোধন করা হয়। তিনি আরও বলেন, গাউসুল আযম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানীর জীবনের সাথে গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর জীবনের অপূর্ব মিল পাওয়া যায়। উভয়ের আবির্ভাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের পিতা-মাতাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। তাঁরা চরম সংকট মুহূর্তেও কোনরূপ বিচলিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতেন, অসহায়, নিঃস্ব, দরিদ্রদেরকে অকাতরে সাহায্য করতেন। তাঁদের মহান ব্যক্তিত্বের সংস্পর্শে এসে অসংখ্য মানুষ ইসলামের নৈতিক এবং আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করে যুগশ্রেষ্ঠ অলিউল্লাহতে পরিণত হয়েছেন।