বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কালিগঞ্জের নলতা ও ভাড়াশিমলার ওয়ার্ড পর্যায়ে গণসংযোগে ইঞ্জিঃ মুকুল

এসএম শাহাদাত
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

সাতক্ষীরা ৩ আসনে বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল এর গনসংযোগ অব্যহত। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধানের শীষের পক্ষে দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। লুটেরা ও খুনি হাসিনা সরকারে অপশাসন, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে পালানোসহ খুন, গুম ও নৈরাজ্যের চিত্র জনগনের কাছে তুলে ধরে তিনি আগামীর বাংলাদেশ গড়তে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। ইঞ্জিনিয়ার মুকুল এলাকায় এসে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে সকলের সাথে কুশল বিনিময় করে হৃদয় কেড়েছেন। তৃনমুল পর্যায়ে জনসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি বলেন আমি মানুষের ভালো বাসায় এই জনপদে উন্নয়ন ও সম্ভাবনায় কাজ করতে চাই। শুধু মুখে নয়, আন্তরিকতার সহিত আশাশুনী, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের আপামর জন সাধারণের কল্যাণে জীবনের বাকী সময়টুকু বিলিয়ে দিতে চাই।