রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কুমিল্লায় যুবদল নেতা কামাল গ্রেফতার! 

স ম জিয়াউর রহমান
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

কুমিল্লার বুড়িচংয়ে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল।

আজ ২৫ অক্টোবর শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

গ্রেফতারকৃত যুবদল নেতা বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন। যিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামেই পরিচিত। তার সঙ্গে গ্রেফতার হওয়া একজনের নাম দেলোয়ার হোসেন ও অপরজন সারদুল ইসলাম। এসময় তাদের থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি আজিজুল হক জানান, ভোরে ২১০ পিস ইয়াবা টেবলেটসহ দুজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা বলেন পাশে থাকা কামাল হোসেন নামের একজনের কাছ থেকে মাদক নিয়েছেন। পরে যৌথবাহিনী তাকেও গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা সূত্রে জানা গেছে, কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।