বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

গোপালগঞ্জের মুকসুদপুরে কাগজপত্র বিহীন ট্রাকসহ সার উদ্ধার করেছে পুলিশ

শিহাব উদ্দিন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

 

 

গোপালগঞ্জ প্রতিনিধি,

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা এলাকা থেকে কাগজ পত্র বিহীন ট্রাকসহ ৪৬০ বস্তা সার উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ ।

জানা গেছে, রাতে বরিশাল থেকে ছেড়ে আসা ৪৬০ বস্তা (ডি.আর.পি.) সার ট্রাকে করে নং- চুয়াডাঙ্গা ট-১১-০৭৪১ আসছিল। দ্রæত গতিতে চলছিল ট্রাকটি পথে মধ্যে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকের হাট ব্রীজের উত্তর পাশে দাড়িয়ে থাকা পথচারীর শরীরে ট্রাকের চাকার কাদামাটি গিয়ে লাগে। স্থানীয়রা মটর সাইকেল যোগে সার ভর্তি ট্রাকের পিছু নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা বাসষ্টান্ড গিয়ে ট্রাকটি আটকে দেয় । স্থানীয়রা ও ট্রাকে চালকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ীতে থাকা সারের কাগজ পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মুকসুদপুর থানার সিন্দিয়ার ঘাট নৌ তদন্ত কেন্দ্রের আই.সি রাকিবুল ইসলাম রাত ১ টার দিকে ঘটনা স্থলে আসে। ট্রাকের চালকের কাছে গাড়ীতে থাকা সারের কাগজ পত্র চাইলে দেখাতে না পারায় সারভর্তি ট্রাক সহ মুকসুদপুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক আবু তালেব রিপন ও হেলপার সহজকে সারসহ ট্রাকটি পুলিশ অটক করেছে।

এ বিষয়ে সিন্দিয়ার ঘাট পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ রাকিবুল ইসলাম কালবেলাকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ৪৬০ বস্তা (ডি.আর.পি) সার নিয়ে একটি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিল,পথিমধ্যে জনতার খবর পেয়ে বরইতলা বাসষ্টান্ড গিয়ে ট্রাকটিতে থাকা সারের কাগজ পত্র চাইলে ট্রাকের চালক তা দেখাতে না পারায় সারভর্তি ট্রাকটি আটক করে পুলিশ হেফাযতে নেওয়া হয়েছে ।

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল কালবেলাকে জানান, রাতে আমাদের সিন্দিয়ার ঘাট পুলিশ ফাঁড়ির আই সি রাকিবুল ইসলাম বরইতলা বাসষ্টানন্ড এলাকা থেকে কাগজ পত্র বিহীন একটি ট্রাক সারভর্তি আটক করে নিয়ে আসে। আমাদের ধারনা,সার গুলো কালো বাজারে বিক্রয় করার জন্য বরিশাল থেকে ফরিদপুর যাচ্ছিল । ট্রাকের চালক ,হেলপার ও সারসহ আটক করা হয়েছে । মামলার প্রস্থুুতি চলছে ।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো,মিজানুর রহমান কালবেলাকে বলেন, গোপালগঞ্জের পুলিশ সজাগ দিষ্টিতে রয়েছে। কোন অবৈধ কিছু পার পাওয়ার সুযোগ নেই ।

এ দিকে আবার রাতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা দিদার হত্যা মামলার আসামী :- মাদক ব্যাবসায়ী ও ৩১ মামলার আসামী মুত কুরা রনিকে আটক করেছে।