শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নরসিংদী শিবপুর সৈয়দ নগর বাসস্ট্যান্ডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ১৫

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

 

 

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীর ঃ। নরসিংদীর , শিবপুর উপজেলা ইটাখোলা মুন্সিফেরচর সংলগ্ন সৈয়দ নগর বাস স্ট্যান্ডে যাত্রীবাহি দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন। অদ্য ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শিবপুর উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার বলেন এ ঘটনায় শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হয় তার বাড়ি সিলেটের হবিগঞ্জের । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দিগন্ত পরিবহন অপর একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন একজন , প্রায় ১৫ জন যাত্রী আহত হন। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষনা করেন।

আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।