রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

আপন চাচা সম্পত্তি আত্মসাৎ করে বঞ্চিত করলো ভাইয়ের সন্তানদের 

আলী আজগর পনির
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আপন চাচা সম্পত্তি আত্মসাৎ করে বঞ্চিত করলো ভাইয়ের সন্তানদের

 

আলী আজগর (পনির) নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত আব্দুল লতিফ খানের মেয়ে তসিবা খানম ওয়ারিশ সূত্রে পাওয়া তার প্রাপ্য সম্পত্তির অধিকার চাইতে গেলে তারই আপন চাচা নজরুল ইসলাম ও নিকট আত্মীয়দের হাতে লাঞ্চিত হয়। তসিবার ভাই ওবায়দুর রহমান খান রাহাত এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে থানায় দেওয়া হয় অভিযোগ।

 

এ বিষয়ে রাহাত জানায়, আমার বোন তসিবা চাচা নজরুল ইসলাম খানের কাছে জমির হিস্যা চাইতে গেলে আমার সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায়, আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। ঐ দিন আমাদের সাথে পুলিশও ছিলো। পুলিশের সাথে কথা বল্লে সব জানতে পারবেন। আমাকে সমাজে হেয় করতে অসত্য সংবাদ প্রকাশ করিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।

 

তসিবা জানায়, চাচা নজরুল ইসলাম খান আমার হিস্যার জমি তো দিচ্ছেই না, উল্টো আমার ভাইকে সমাজে বকাটে-সন্ত্রাসী বানাতে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে পত্রিকায় অসত্য-বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন। চাচা নজরুল ইসলাম হিস্যার বেশি জমি বিক্রি করেও ৭ শতাংশ জমি দখল করে রেখেছেন। কিন্তু আমার জমি তিনি বুঝিয়ে দিচ্ছেন না। আমি ইউএনও স্যারের কাছে বিচার চেয়ে দরখাস্ত দিয়েছি।

 

এ ব্যাপারে নজরুল ইসলাম খান জানান, ৭ শতাংশ নয়, ৬ শতাংশ জমিতে আমি বসবাস করছি। রাহাত, তসিবা ও তার মা তাদের হিস্যার চাইতে বেশি জমি বিক্রি করে দিয়েছে। তারপরও তারা আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি থানার আশ্রয় নিয়েছি।

 

এসআই খুর্শেদ আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ও এসআই মুখলেছুর রহমান তদন্তের সার্থে ঘটনা স্থলে গিয়েছিলাম। রাহাত বা তসিবা নজরুল ইসলামকে হুমকি দিতে শুনিনি।