বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কালিগঞ্জে জামায়াতের ইসলামীর যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত 

এসএম শাহাদাত
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীর প্রতিনিধিঃ

 

 

বাংলাদেশ জামায়াতের ইসলামী যুব বিভাগের কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যুব ইউনিয়ন টিম এরওয়ার্ড সভাপতি- সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে উপজেলা জমায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন আগামীর রাষ্ট গঠনে যুব সমাজকে বেশি বেশি ভুমিকা রাখতে হবে। ইসলামী বিধান মতে চলে এহকাল ও পরকালের শান্তির পথ সুগম করতে চাই। বিগত ১৬ বছরে এদেশে আমরা দেখেছি একটি গোষ্ঠির যুবকেরা শুধু নেশাগ্রস্থ নয়, সমাজ তথা দেশের বিপথগামী ও উচ্ছৃঙ্খল হিসাবে পরিচিতি লাভ করেছিলো। আজ তাদের করুন পরিণতির কারণ তারাই। সুতরাং জামায়াতে ইসলামীর যুব বিভাগকে নতুন নতুন কর্মী গঠনের মাধ্যমে সুস্থ্য সমাজ নির্মানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমাদের আদর্শ ও কর্মসূচি দেখে যেনো আরও যুবকরা অনুপ্রেরণা পেয়ে বৃহত্তর ইসলামী আন্দোলনের পতাকা তলে আসতে পারে। প্রত্যককে নিজ নিজ অবস্থান থেকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। উক্ত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব বিভাগ জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াহাব সিদ্দিকী। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলার ১২টি ইউনিয়নের যুব বিভাগের সভাপতি সেক্রেটারিসহ জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।