বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

গোপালগঞ্জে কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

মোঃ শিহাব উদ্দিন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি।

 

গোপালগঞ্জে জাতীয় দৈনিক পত্রিকা কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কালবেলা’র স্থানীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে এ জন্মদিন পালিত হয়। কালবেলা’র গোপালগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন।

প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল বিশ্বাস সঞ্চালনায় ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি(বিএমইউজে) ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোর্টা এ জেড আমিনুজ্জামান রিপনের সার্বিক সহযোগীতায় আলোচনা বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, জেলা রিপোটার্স ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আরিফুল হক আরিফ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির সিকদার, বর্তমান সহ-সভাপতি বুলবুল আহম্মেদ ভুলু, ও কোষাধ্যক্ষ কাজী মাহমুদ, কালবেলা’র কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিল্টন খান ও কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনি আহম্মেদ সহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক, প্রেসক্লাব গোপালগঞ্জের নির্বাহী সদস্য ও দৈনিক জনকন্ঠ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নিতীশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ (এটিএন বাংলা), এস এম সাব্বির আমাদের অর্থনীতি, আরটিভি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশের খবর পত্রিকার পলাশ শিকদার, সাংবাদিক আরমান খান জয়, যুগের সাথীর মনির মোল্লা, সুপ্রভাত ঢাকার মোঃ শিহাব উদ্দিন মোল্লা, ভোরের সময়ের হেমন্ত বিশ্বাস, দৈনিক ঢাকর শেখ রাজু,আই বার্তার মোঃ শাহাবুদ্দিন ( সুজা ) সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

সভা শেষে কেক কেটে কালবেলা’র তৃতীয় জন্মদিন পালন করা হয়।