রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বিরলে সরকারি রাস্তার জমির গাছ কেটে দোকানঘর নির্মানের অভিযোগ উঠেছে  

সাদেকুল ইসলাম,
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

বিরলে সরকারি রাস্তার একটি কাঠাল গাছ কেটে সেই জমিতে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

বিরল পৌরসভার ৯নং ওয়ার্ড এর জ্বোড়াকালী বাজারে গাছ কেনে নির্মাণ করা হচ্ছে এই দোকান

দোকানঘর নির্মাণ শ্রমিকরা জানিয়েছেন আমাদের কে ইসমাইল হোসেন (ইসি) দোকানঘর নির্মাণ করতে বলেছেন তাই আমরা কাজ করছি এই জায়গা কার আমরা জানিনা তবে রাস্তার সংলগ্ন জায়গা তাই মনে হয় রাস্তার জায়গাই হবে। ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ২ একর জমি এখানে আছে আমার জমির সামনের সরকারি জায়গা মানে আমারই জায়গা, জায়গাটি সরকারি নাকি মালিকানা জানতে চাইলে তিনি বলেন জায়গাটি রাস্তার জায়গা আমি একটি গরীব ছেলে দোকান করে দিচ্ছি। কাঠাল গাছ কর্তনের বিষয়ে বলেন এটা একটি শুকনা ছোট কাঠাল গাছ ছিলো তবে সেটা কাউকে না জানিয়ে গাছটি কেটে ফেলা আমার ভুল হয়েছে।

 

উপজেলা বন কর্মকর্তা মহসিন আলী জানায় গাছ কাটার খবর পেয়ে আমি সাথে সাথে সেখানে লোক পাঠাই ও গাছ কাটার সত্যতা নিশ্চিত হয়ে আমিও সেখানে যাই এবং ১০ রানীপুকুর ইউনিয়নের মুলুকদেওয়ান মোড়ের পার্শ্ববর্তী মজিবর রহমানের করাত মিল করাতকল (স”-মিল) হতে একটি কাঠাল গাছ জব্দ করেছি। গাছটি ইসমাইল হোসেন (ইসি) নামের একজনের নির্দেশে কাটা হয়েছে জানতে পেরেছি এখন পর্যন্ত তার বিষয়ে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি তবে এবিষয়ে সত্যতা পেলে তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

(করাতকল) স”-মিল মালিক মজিবর রহমান জনান আমার কাছে গাছটটি জোড়াকালী বাজারের সাইফুল ইসলাম নামের একজন ও সাথে আরও দুইজন মিলে গাছটি চিরাই করার জন্য আসে পরে উপজেলা বন অফিসার মহসিন আলী এসে গাছটি জব্দ করে।

 

বিরল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর যুব দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মানুন জানায় ঘটনার বিষয়ে আমি শুনেছি ও জেনেছি ইসমাইল হোসেন (ইসি) সরকারি রাস্তার জমির গাছ কেটে দোকানঘর তৈরী করতেছে এটা অবশ্যই অপরাধ করেছেন তিনি। ভবিষ্যতে এই রাস্তা প্রসস্থের জন্য এটা বাঁধা সৃষ্টি করবে এবং সরকারি গাছ কেটে তিনি স”মিলে বিক্রি করেছেন এটা অপরাধ তার বিচার হওয়া উচিৎ। এলাকার সচেতন মহলকে সাথে নিয়ে বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখত অভিযোগ দিবো।