রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র চাহরাম শরীফ অনুষ্ঠিত পারস্পরিক মতামত-বিশ্বাস-শ্রদ্ধাবোধের ভেতর দিয়ে দেশ পরিচালনার তৌফিক প্রার্থনা

স ম জিয়াউর রহমান
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া- র প্রবর্তক নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ভ্রাতুষ্পুত্র গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবা’র মহান বার্ষিক খোশরোজ শরীফ এবং হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র প্র-পৌত্র মারজাল বাহারাইন, মাজমাউল বাহারাইন, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এবং তাঁর জেষ্ঠ্য কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগমের চাহরাম শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ-কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।

তিনি দেশ-জাতি-উম্মাহ’র কল্যাণ কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলা র দরবারে ফরিয়াদ করেন।

মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সনাতনী ধর্মাবলম্বীদের সদ্য অনুষ্ঠিত শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সকল মুসলমানদের পক্ষ হতে, ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া-র সকল অনুসারীদের পক্ষ হতে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান।

তিনি সকলে যাতে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে- সম্মানের সাথে উদযাপন করতে পারে, পারস্পরিক একটি ভ্রাতৃত্ববোধের ভেতর দিয়ে, যাতে একে অপরের প্রতি সম্মানবোধের ভেতর দিয়ে, পরস্পরের মতামতের-বিশ্বাসের-শ্রদ্ধা বোধের ভেতর দিয়ে, আমরা যাতে এই বাংলাদেশকে পরিচালিত করতে পারি,

যার যার প্রাপ্য অধিকার ও সম্মান যাতে যথাযথ ভাবে প্রত্যেকে লাভ করতে পারে তার জন্য পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ পেশ করেন।

মিলাদ-কিয়াম-মুনাজাত শেষে আগত অগণিত আশেক, ভক্ত,

জায়েরীণদের তবাররকাত হিসেবে ফলারাদি এবং নেয়াজ পরিবেশন করা হয়।