রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

দুই মাসেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ : বাহাউদ্দিন নাছিম

স ম জিয়াউর রহমান
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দেউলিয়া হওয়ার পথে তালিকায় তো বাংলাদেশের নাম আগে ছিল না। ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে তা হয়েছে।

গত ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। উনার (ড. মুহাম্মদ ইউনূস) শাসনামলে তালিকায় নাম এসেছে। দেউলিয়া হওয়ার পথে তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশের মানুষও এতদিন ভাবেনি। এখন কী হয়েছে! মাত্র দুই মাস পার হতেই দেউলিয়ার পথে তালিকায় নাম এসেছে।

তিনি আরও বলেন, দেউলিয়া হলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। দুই মাসের মধ্যে এখানে নিয়ে যাওয়ার জন্য কে দায়ী? কলকারখানা বন্ধ, দরিদ্র মানুষ কষ্টে আছে। প্রতিটা নিত্যপণ্যসহ সব জিনিসের দাম বাড়ছে।

নাছিম আরও বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে। আওয়ামী লীগকে যারা গ্রেপ্তারের মধ্য দিয়ে, মিথ্যা মামলার মধ্য দিয়ে নিশ্চিহ্ন করতে চায়, তারা দুঃস্বপ্ন দেখছে।

উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যে তালিকায় বাংলাদেশও রয়েছে। এ ছাড়া, রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা।