রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রামপালে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৫

আরিফ হাসান গজনবী 
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে দুইটি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। আটক ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।

 

আটককৃতরা হলেন- খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহারিয়ার(২৩), কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ওবায়দুর রহমানের ছেলে মোঃ আসিফ মোল্লা(২০) ও আলমগীর হোসেনের ছেলে মোঃ ইমন হাওলাদার(২১)।

 

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ফয়লা বাজার এলাকা থেকে ফয়লাহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আনসার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সন্দেহজনকভাবে আটক করে। তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেল ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। এরপর তাদের সাথে নিয়ে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ভাগা বাজার সংলগ্ন জনৈক সাইফুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় ভাড়া বাড়িতে থাকা টিনের ট্রাঙ্কের ভেতর থেকে কালো রংয়ের ব্যাগে থাকা দেশীয় তৈরী দুইটি টি পাইপগান খোলা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

ওসি সোমেন দাস আরো জানান, আসামিরা ভাগা এলাকার সাইফুলের ভাড়া বাড়িতে ঘর ভাড়া নিয়ে গত দেড়মাস অবস্থান করছিল। গতকাল অভিযান চালিয়ে দুটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, পাঁচটি স্মার্ট মোবাইল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়ছে