বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মদন উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন বিএনপির নেতৃবৃন্দ

আলী আজগর পনির
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

 

মদন-নেত্রকোণা প্রতিনিধিঃ আলী আজগর পনির

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সুন্দর সাবলীল ও নির্বিঘ্নে উৎযাপন উপলক্ষে জেলার মদন উপজেলা ১৩ টি মন্ডপের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বুধবার সন্ধ্যায়, জাহাঙ্গীর পুর বৈশ্য পাড়া শ্রী রাম মন্দির প্রাঙণে বাবু সুকোমল বৈশ্য সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাবু জীতেশ বৈশ্যর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপি সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন আহমেদ সেকুল, সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম লালু, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, উপজেলা ছাত্র দলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, পৌর যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক,সাবেক পৌর যুবদলের সদস্য সচিব, এনামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, পৌর ছাত্র দলের আহবায়ক, মাহমুদ রহমান মিটুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।