বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সাতক্ষীরায় পলিথিনের ব্যবহার কমানো ও প্লাষ্টিকের পুন:ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি: শেখ ফরিদ আহমেদ ময়না

সাতক্ষীরায় পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার কমানো ও প্লাষ্টিকের পুন:ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা সদরের কাটিয়া টাউন বাজারে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

জনসচেতনতামূলক ক্যাম্পেইনে সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাবেক মহিলা কাউন্সিলর ও জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দর কুমার বৈদ্য, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, মৃত্যুঞ্জয় রায়, সাতক্ষীরা ইয়ূথ হাবের কোষাধক্ষ্য বৈশাখী সুলতানা, প্রান্তিক যুব সংঘের মারুফুজ্জামান, ইয়াছিন আরাফাত শাওন ও বিভিন্ন যুব সংঘের যুব সদস্যবৃন্দ।

 

বক্তারা বলেন, প্লাষ্টিক দূষণ বর্তমানে মানবজীবনের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। প্লাষ্টিক দূষণের সবচেয়ে ভয়ের দিকটি হচ্ছে এর দীর্ঘস্থায়ীত্বতা। দীর্ঘমেয়াদে এর প্রভাব আমরা অনুভব করছি। প্লাষ্টিক বর্জ্যরে কারনে আমাদের মাটির উর্বরতা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীবজগৎ ও উদ্ভীদকুল উভয়ই ক্ষতিগ্রস্থ হয়। নদীতে বা জলাশয়ে প্লাষ্টিক জমে স্বাভাবিক গতি হারায় এবং প্রাণীজগতের বাস্ততন্ত্রের উপর প্রভাব পড়ে। এছাড়া অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে একটি মোটামুটি পরিমানে প্লাষ্টিক বর্জ্যরে গন্তব্য হয় খাল ও জলাশয়গুলোতে। যার জের ধরেই ক্রমবর্ধমান সমুদ্রদূষণের সমস্যাটি আর ও বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী একবার প্লাষ্টিক পন্য ব্যবহারে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন উদ্যোগ গ্রহনের মাধ্যমে একবার ব্যবহায্য প্লাষ্টিক পন্য ব্যবহার কমানো হচ্ছে। আমরা তরূণরা আগামীর কান্ডারী, আগামী দিনে জলবায়ূ সহনশীল পৃথিবী গড়তে আমরা বলতে চায় পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার কমাতে, প্লাষ্টিক পুন:ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। একমাত্র জনসচেনতায় পারে পরিবেশ দূষণ রোধ করতে।

 

পরবর্তীতে প্রধান অতিথি সহ কাটিয়া টাউন বাজারের মধ্যে দোকানদার ও জনগনের মধ্যে পলিথিনের ব্যবহার কমানো ও প্লাষ্টিকের পুন:ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিতরণ করেন।##