বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সুন্দরবনে কাকড়াঁ ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার বনজীবী

শেখ মহিউদ্দিন 
Update Time : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

 

 

শেখ মহিউদ্দিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

 

সুন্দরবনে কাকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন সাইফুল ইসলাম নামে এক বনজীবী। সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কাঁকড়া ধরার উদ্দেশ্যে বৈধ পাস নিয়ে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের আওতাধীন মরা পশুর নদী সংলগ্ন বাইনতলা খালে কুমিরের আক্রমণের শিকার হন ওই বনজীবী। আহত বনজীবী সাইফুল মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য নাজমূল হাওলাদার জানান, কাকড়াঁ ধরে নৌকায় উঠার সময় সাইফুল কুমিরের আক্রমণের শিকার হলে তার সাথে থাকা অপর তিন জেলে সাইফুলকে কুমিরের মুখ থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সাইফুল ইসলাম এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরিবারের সদস্যরা তাকে খুলনা নিয়ে যায়।