রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

আউলিয়াপুকুর হাইউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুর রাজ্জাক স্বেচ্ছায় পদত্যাগ করলেন

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

 

 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

 

চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের আউলিয়াপুকুর হাইউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুর রাজ্জাক স্ব-ইচ্ছায় স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেন।

আউলিয়াপুকুর হাইউল উলুম ফাজিল মাদ্রসার উপাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান কর্তৃক প্রেরিত পদত্যাগের পত্র বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিনাজপুর, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা’র রেজিষ্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার, মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর ঢাকা’র রেজিষ্ট্রার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরাবর প্রেরিত পদত্যাগ পত্রের প্রেরিত অনুলিপি সুত্রে জানা যায়, উক্ত মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অধ্যক্ষের অনিয়ম, দূর্নীতির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার কারণে শিক্ষার্থী, এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকদের আন্দোলনের মুখে গত ৬ অক্টোবর মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুর রাজ্জাক স্বেচ্ছায় পদত্যাগ করেন। এসময় সহ অধ্যাপক এএসএম রহমতউল্লাহ, শিক্ষক সৈয়দ ইলিয়াস আলী, মোঃ মুয়াজ্জেম হোসেন, মোঃ মাহমুদুর রহমনা, মোঃ রবিউল ইসলাম, মোছাঃ নাজনীন নাহারসহ ২০জন শিক্ষকদের উপস্থিতিতে অধ্যক্ষ মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্ব-ইচ্ছায় পদত্যাপ পত্রে স্বাক্ষর করেন। স্বেচ্ছায় পদত্যাগপত্র দেওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।