বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মনির

নিজস্ব সংবাদদাতা সাতক্ষীরা
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

 

নিজস্ব সংবাদদাতা সাতক্ষীরা

, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজটির সমাজবিজ্ঞানের বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান।6 অক্টোবর কলেজ শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে ফুলের শুভেচ্ছা সিক্ত হয়ে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর থেকেই কলেজে অনুপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের অনুগত ও আশীর্বাদপুষ্ট পূর্বের অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দিন। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত কলেজ পরিচালনা কমিটির কাছে মোঃ শিহাব উদ্দিনের নামে একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তোলেন কলেজ শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা ।তাদের হিসাব অভিযোগের ভিত্তিতে কলেজ গভর্নিং বডি সদস্য অ্যাড আরিফুল রহমান নেতৃত্বে গঠন করা হয় অডিট কমিটি ।সেই কমিটি তদন্ত শেষে মোঃ শিহাব উদ্দিনের বিরুদ্ধে বিগত এক বছরে 85 লক্ষ টাকার আর্থিক অনিয়ম এবং নানান দুর্নীতির অভিযোগ প্রমাণ পায় ,পরে কলেজ পরিচালনা কমিটি শিহাব উদ্দিনকে কলেজে এসে তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন এবং কারণ দর্শানোর জন্য একাধিকবার চিঠি পাঠালেও তিনি কলেজে না এসে বরং অসহযোগিতা করেন যার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় শিহাব উদ্দিনের অনিয়ম দুর্নীতির ওপর ভিত্তি করে এবং কলেজের সার্বিক কার্যক্রম চলমান রাখার জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।