বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ

আরিফ হাসান গজনবী 
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করায় ও তার কটুক্তিতে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাইনতলা ইউনিয়নে ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো’র আয়োজনে চাকশ্রী বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি হাদীউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সম্পাদক শেখ মোহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মল্লিক আব্দুল হাই, হাফেজ জিল্লুর রহমান ও হাফেজ হাসান।

 

সমাবেশ থেকে বক্তারা বলেন, রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তির সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বের নেতা ও নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান গোটা বিশ্বের মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। এ সময় বক্তারা জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও সমাবেশে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

####