রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ে শেষ হলো ৩ দিন ব্যাপী প্রাণিসম্পদখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। ইএসডিও কতৃক বাস্তবায়িত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ ) ও পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে সম্প্রতি গত ৩ অক্টোবর বৃহস্পতিবার এ প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণটি সম্প্রতি গত ১ অক্টোবর মঙ্গলবার উদ্বোধন করেন পিকেএসএফের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার মুনির হাসান ও মো: মাকসুদ আলম ।

প্রাণিসম্পদখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবীব, বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: ওসমান গনি । এ প্রশিক্ষণে রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামরী ও দিনাজপুর জেলার প্রকল্প ভুক্ত ৫০ জন খামারী অংশ নেয়। এছাড়াও এ সময় ইএসডিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।