রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

গাইবান্ধার খোলাহাটী ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাক আলী সড়ক দুর্ঘটনায় নিহত।পরিবারের দাবি। পরিকল্পিত হত্যাকান্ড

ফয়সাল রহমান জনি
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মোস্তাক আহমেদ (৪৫) বৃহস্পতিবার রাত ২টার সময় মোটরসাইকেল যোগে কাবিলের বাজার থেকে বাড়ি ফেরার পথে কাবিলের বাজারের মাঝামাঝি পৌঁছিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনা স্থানে তিনি নিহত হন। তিনি উত্তর আনালেরতাড়ি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

 

জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে মোস্তাক আহমেদ মোটরসাইকেল যোগে কাবিলের বাজার থেকে বাড়ি ফেরার পথে কাবিলের বাজারের মাঝামাঝি পৌঁছিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, বাবু নামের এক ব্যক্তি মোস্তাককে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল চালাচ্ছিলেন। কাবিলের বাজার থেকে দারিয়াপুর বাজারে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় কিভাবে সড়ক দুর্ঘটনা হলো বিষয়টি রহস্যজনক। তাকে পূর্ব পরিকলিপ্তভাবে মেরে ফেলা হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে বিষয়টি নিয়ে এলাকায় নানা জল্পনা ও কল্পনা চলছে।

 

এব্যাপারে খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী বলেন, মোস্তাকের মৃত্যুর বিষয়টি আপাতত সড়ক দুর্ঘটনাই বলে মনে করা হচ্ছে।