বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সাথে “কাশবন” পরিবারের সৌজন্য সাক্ষাৎ 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ 
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সাথে “কাশবন” পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

 

গত মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে “কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক ও কাশবন শিল্প সাহিত্য আড্ডার প্রতিষ্ঠাতা কবি মিন্টু হকের নেতৃত্বে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু হাসান, সরকারি কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ড. সিদ্ধেশ্বর মজুমদার, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. আবু হেনা মোস্তফা কামাল, পিটু বিশ্বাস, দুলাল শরীফ, কামাল হোসেন, শরীফ বুলবুল, শাহিন আলম টিটো, আব্দুর রশিদ প্রমূখ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সৌজন্য সাক্ষাতের পর “কাশবন” পরিবারের পক্ষ থেকে কাশবন সাহিত্য পত্রিকার বিশেষ একটি সংখ্যা “অমেয় আলোর কবি রফিক আজাদ” জেলা প্রশাসকের হাতে তুলে দেন কবি মিন্টু হক সহ কাশবন পরিবারের সকল সদস্যবৃন্দ।