রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কোটালীপাড়ায় ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন।

শেখ কামরুজ্জামান (রানা)
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: – শেখ কামরুজ্জামান (রানা)।

 

দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে গোপালগঞ্জের  কোটালীপাড়ায় মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

আজমঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে কোটালীপাড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার এবং কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসারের কাছে  অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষকেরা।

এসময় বক্তারা বলেন, প্রাথমিকে লেখাপড়া করেই একজন শিক্ষার্থী মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রাজুয়েশন শেষ করে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর বা সচিবালয়ে দায়ীত্ব পালন করেন। অথচ প্রাথমিক বিদ্যালয়ে একজন সন্তানকে যে শিক্ষক হাতেখড়ি দিল তার বেতন ১৩ তম গ্রেডে পাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা আবেদন করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করবে। বর্তমান সময়ে একজন সহকারী শিক্ষকের ১৩তম গ্রেডে বেতন-ভাতা দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অসংখ্য শিক্ষক পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন । অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি, উনি যেন আমাদের বিষয়টি মেনে নেন।’

এ সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন অলিউল্লাহ হাওলাদার, শিপন ঘরামী, রসময় রত্ন, মাসুদুর রহমান, অসিকুর হাওলাদার, ইব্রাহিম শিকদার, গোলাম মোস্তফা প্রমূখ।