রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রূপগঞ্জে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ও বাড়িতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামের বাসিন্দা ও আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেনের বাড়িতে ও তার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ৩০সেপ্টেম্বর সোমবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেনের ভাই আজহারুল হক, বড় ভাইয়ের স্ত্রী সুরিয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম, আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার নজরুল ইসলাম, কর্মচারী হাসিবুর রহমান, এলাকাবাসী শফিকুল ইসলাম ও কাইয়ূম ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, দাবিকৃত ৫লাখ টাকা চাঁদা না পেয়ে গত ২২সেপ্টেম্বর সন্ত্রাসীরা তার মালিকানাধীন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালে ও তার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। কিন্তু গত ৮দিনেও রূপগঞ্জ থানা পুলিশ তা মামলা হিসেবে রুজু করেনি। অবিলম্বে মামলা রুজু করে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।