রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষক উম্মে কুলসুম

মোহাম্মদ আবু নাছের,
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সাথী।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট এস,এস প্রাথমিক বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিনি সম্মাননা গ্রহণ করবেন।

 

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উম্মে কুলসুম সাথী বলেন, স্বীকৃতী কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমার সহকর্মীদের কৃতজ্ঞতা তারা আমাকে সবসময় আন্তরিক সহযোগিতা ও প্রেরণা দিয়েছেন।

 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.টি.এম এহসানুল হক চৌধুরী বলেন, এই প্রথম শ্রেষ্ঠ গুণী শিক্ষক ক্যাটাগরিতে শিক্ষকদের পুরস্কিৃত করার প্রচলন চালু করা হয়। প্রথমবারেই শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন সাথী। শিক্ষা ও নৈতিকতা প্রসারে এই সম্মাননা তার শিক্ষা জীবনে আরও সফলতা বয়ে আনবে বলে আশা করছি।

 

উল্লেখ্য, ২০১৯-২০২২ সালে কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন উম্মে কুলসুম সাথী। এরপর ২০২৪ সালে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।