বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ২৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন খাতে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

২৮ সেপ্টেম্বর শনিবার ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন-এর সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন।

এ সময় ট্রাস্টের সচিব তাঁর বক্তব্যে বলেন,আল্লাহর অলিগণের আগমন ঘটে মানবতার কল্যাণের জন্য। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীও এর ব্যতিক্রম ছিলেন না। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে এই ট্রাস্ট মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ৬টি মসজিদ নির্মাণে সহায়তা, ৩টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা, পিছিয়ে পরা ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক সম্মানী প্রদান, ১ জনকে শিক্ষাবৃত্তি প্রদান, ৪ জনকে জটিল রোগে চিকিৎসা সহায়তা, ১ জনকে বিদেশ যাত্রায় সহায়তা, ২ জনকে দোকানে ব্যবসায় পুঁজি সহায়তা, ৩ জনকে গৃহ নির্মাণে সহায়তা, ৭ জনকে মেয়ের বিবাহে সহায়তা, ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় ঋণ পরিশোধে সহায়তা এবং ২ জন ভিন্ন ধর্মালবলম্বীকে গৃহনির্মাণ ও মেয়ের বিবাহে সহায়তা সহ মোট ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৩ লাখ ৯১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।