রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত রুহুল আমিনকে অর্থ সহায়তা 

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত রুহুল আমিনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

গতকাল ২৭সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সহায়তায় দেশ নায়ক তারেক রহমানের অর্থায়নে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি কনক মিয়া, সদস্য সচিব হাসিবুর রহমান, ভোলাবো ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নাজমুল হাসান,মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য সচিব শাওন শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

এসময় গোলাম ফারুক খোকন বলেন, আমাদের নেতা দেশ নায়ক রহমান সব সময় অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। ভবিষ্যতে তার এমন সহযোগিতা সকলের জন্য থাকবে বলে আশাব্যক্ত করেন।

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদত্যাগের জন্য সারা দেশে ছাত্র-জনতা আন্দোলন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকায় পুলিশ, ছাত্র জনতার সংঘর্ষে জরিয়ে পরে। সে সময় পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালায়। সেখানে আন্দোলনে অংশ নেয়া রুহুল আমিন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হয় রুহুল আমিন।###