বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু

ফয়সাল রহমান জনি
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডল বাজার সংলগ্ন উত্তর রসুলপুর গ্রামে বৃহস্পতিবার সকালে অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিধান চন্দ্র (৩৪) ও স্ত্রী কমলী রাণী (২৯)।

জানা গেছে, সকালে বিধান চন্দ্র দাস অটোরিকশা চার্জ দেয়ার জন্য সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত: হঠাৎ করে তারে হাত লেগে বিধান চন্দ্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় তার স্ত্রী কমলী রাণী এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনে মারা যান। এ ব্যাপারে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিধান চন্দ্র ও তার স্ত্রী কমলী রাণীর মৃত্যুর বিষয়টি করেছেন।