রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্রীপুরে যুবদল নেতা সেলিমের বিচার  ও পদ থেকে  পদত্যাগ দাবি জানান এলাকা বাসি।

উসমান গনি
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

 

 

উসমান গনি

শ্রীপুর গাজীপুর

 

গাজীপুর শ্রীপুরে চাঁদাবাজি, অন্যের ৫ তলা  বাড়ি জবরদখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে যুবদল নেতা সেলিমের বিচারসহ যুবদলের পদ থেকে  পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

বুধবার  (২৫ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টায়  উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, সেলিম আহমেদ শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। তিনি ওই পদের পেশিশক্তি খাটিয়ে বিভিন্নভাবে এলাকার মানুষকে অত্যাচার, নির্যাতন ও হয়রানি করে আসছে। তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে যে কাওকে মারধর করে, মিথ্যা মামলায় ফাসিয়ে ব্ল্যাকমেইল করা ও হত্যার হুমকি সহ নানা ভাবে মানুষকে অত্যাচার করে আসছে।

 

মানববন্ধনে ভুক্তভোগী কবির তালুকদারের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী’র পা ভেঙে দিয়ে আমাদের পাঁচ তলা বাড়ি জোরপূর্বক দখলে করে রেখেছে সেলিম। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসলে তো আমাদের বাঁচতেই দিবেনা। বিএনপির উর্ধতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাকে পদ থেকে অব্যাহতি দিন। সেইসঙ্গে প্রশাসনের নিকট বিচারের জন্য জোর দাবি জানাচ্ছি।

 

আরেক ভুক্তভোগী সাদ্দাম বলেন, আমার ছোট ভাই অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে একটি বিদ্যালয়ে পড়াশোনা করছে। তার নামেও মিথ্যা মামলা দিয়েছে, এবং এলাকার অনেক স্কুল পড়ুয়া ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে সেলিম। সে মূলত যুবদলের পদবি ব্যবহার করে তার নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে এসব অপকর্ম করে বেড়াচ্ছে । তাকে যুবদলের পদ থেকে প্রত্যাহারসহ দখলবাজির বিচারের দাবি জানাচ্ছে।এলাকাবাসী।