রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সুবর্ণচের ৩ হাজার ভূমিহীনকে খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

মোহাম্মদ আবু নাছের,
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে নদী ভাঙা ভূমিহীন অসহায় ৩ হাজার পরিবারকে উড়িরচর ও পশ্চিম চর উরিয়া মৌজায় সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরক্লার্ক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছৈয়ের ভিটার একরাম বাজারে নারী পুরুষ ও শিক্ষার্থীরা ভূমি বন্দোবস্তের দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। উন্নয়ন সংস্থা নিজেরা করি আক্তার মিয়ার হাট উপকেন্দ্রের সহযোগিতায় এবং সংস্থার স্থানীয় প্রতিনিধি সুরেশ কর্মকারের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

 

এসময় ভূমিহীনরা অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘ ২৫ বছর ধরে উড়ির পর ও পশ্চিম চর উরিয়া মৌজায় বসবাস করে আসছি। কিন্তু খাসজমি গুলো আমাদের নামে বন্দোবস্ত না থাকায় আমরা ঠিকানাহীন ভূমিহীন হয়ে আছি। বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিরা তাদেরকে সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়া প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে তারা দীর্ঘ দিন ধরে পরিবারের লোকজন নিয়ে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অনেক জায়গায় রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলদার সরকারি খাস জমি দখল করে রেখেছে। তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানান, প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমি বন্দোবস্ত দিয়ে তাদের জীবনমান উন্নয়ন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিবেন।