বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শরীয়তপুরে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলামিন শাওন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

 

 

শরীয়তপুর প্রতিনিধি: আলামিন শাওন

বন্যার কারণে সীমিত কর্মসূচিতে শরীয়তপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

এউপলক্ষ্যে সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) সকালে শরীয়তপুর জেলা মহিলা দলের উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দোয়া ও আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা’র সভাপতিত্বে ও জেলা প্রচার সম্পাদক শাহিদা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও বিনোদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রাজিয়া সুলতানা (রাণী)। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বিএম হারুন অর রশীদ, সহ-প্রচার সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির।

 

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর ইমু আক্তার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবু খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রাহুল, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, বিএনপি নেতা সজল মোল্লা, পৌরসভা যুবদল নেতা মনির হোসেন ঢালী, জেলা মহিলা দল নেত্রী নুরজাহান, শিরিন, ইয়াসমিন, রিনা আক্তার সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

 

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দেশ ত্যাগ করায় দেশে শান্তি বিরাজ করছে। তাই শরীয়তপুরকে কেউ অশান্ত করতে চাইলে কোন ছাড় দেয়া হবেনা। শরীয়তপুরে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। দেশে এখন কোন আতঙ্ক নেই। শুধু আওয়ামী লীগ দেশের আতঙ্ক। তাই তাদেরকে সন্ত্রাস করতে দেয়া হবেনা।

এছাড়াও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের সার্বিক সুস্থতা কামনা করা হয়।