রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

সাদ্দাম উদ্দিন রাজ
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

 

 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা-

 

নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাডিয়া জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা আসমা আক্তার (২৩) এবং রিনা আক্তার (৪৫)।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে এদেরকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল  আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর দিক নির্দেশনায় অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার প্রাইমারি টিচার ট্রেনিং স্কুলের সামনে থেকে অভিনব কৌশলে লুকানো কস্টেপ দারা মোড়ানো অবস্থায় ২০ (বিশ) কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেন। তিনি আরও জানান, আটককৃতরা ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য রায়পুরা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।