বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নড়াইলে ঘর দেওয়ার নামে হতদরিদ্রের সাথে প্রতারণা

উজ্জ্বল রায়
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এক হতদরিদ্র নারীর নিকট থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অপর এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারীর নাম সোনিয়া বেগম (৩৫)। সে নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম এলাকার আফছারের কন্যা এবং নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গৃহপরিচারিকা। অপরদিকে প্রতারণার শিকার হয়েছেন একই এলাকার মৃত রাঙা মিয়া শেখের কন্যা বয়োবৃদ্ধ ও শ্রবণ প্রতিবন্ধী হাওয়া বেগম (৮০)।

 

নড়াইল পুলিশ সুপারকে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুক্তভোগী হাওয়া বেগম একজন হতদরিদ্র ব্যক্তি। তিনি রাস্তাঘাট থেকে বোতল কুড়িয়ে তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তার নিজের থাকার মতো কোনো ঘর না থাকায় অভিযুক্ত সোনিয়া বেগমের প্রলোভনে পড়ে একটি সরকারি ঘর পাওয়ার আশায় তাকে সাতাত্তর হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর প্রতারক সোনিয়া তাকে কোনো ঘর দিতে পারে নাই। পরবর্তীতে হাওয়া বেগম তার কাছে টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা শুরু করে এবং ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদর্শন করে।

 

এ বিষয়ে অভিযুক্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি টাকা গ্রহণের বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেন।