রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঘোষণা দিয়ে স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় ১২ ঘণ্টায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার:

রফিকুল ইসলাম
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোষণা দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রামের ফুলবাড়িতে কাশিপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরণের যে অভিযোগ উত্থাপিত হয়, ভিকটিমকে মামলা রুজু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। অন্যদিকে বাদী কর্তৃক অভিযুক্ত আলিনুরকেও গ্রেফতার করা হয়।

ভিকটিম উদ্ধারের পরপরই বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে ভিকটিম তাদের দীর্ঘ ০৪ বছরের প্রেমের কথা উল্লেখ করে আরো জানান যে তাদের এই সম্পর্কের বিষয়ে স্থানীয় সকলেই অবগত এবং পূর্বে দফায় দফায় সালিশ হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে ভিকটিম ও অভিযুক্ত দীর্ঘদিনের সম্পর্ক ও উভয়পক্ষ থেকে বার বার বাধার কারণে স্বেচ্ছায় উভয়ে দ্রুত বিয়ে করে পালিয়েছেন মর্মে অভিহিত করেন।

এ সংক্রান্তে কুড়িগ্রাম পুলিশ সুপার জানান বিষয়টি আদতেই দীর্ঘদিনের প্রেম ঘটিত একটি বিষয় যা কোন সাম্প্রদায়িক ইস্যু নয়। তিনি সংশ্লিষ্ট সকলকে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেইক নিউজ ও রিউমার না ছড়ানোর স্বনির্বন্ধ অনুরোধ করেন, যাতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বায়াস না হয়, অন্যথায় আইনের যথাযথ প্রয়োগে পিছপা হবে না পুলিশ।

অন্যদিকে, একই সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব, প্রেম-পরিণয় ও ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে সাম্প্রদায়িক ইস্যু না বানানোর জন্য সম্মানিত নাগরিকদের অনুরোধ করা হয়েছে।