রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীতে বন্যা দূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ 

মোহাম্মদ আবু নাছের,
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীতে বন্যা দূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত নোয়াখালীর চিত্র গণমাধ্যমে প্রকাশ করা হলে বিশ্ববাসীর নজরে আসে নোয়াখালীর আপামর জনগণের কথা। বাড়ি ঘর ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়। এখন বন্যার পানি কমতে শুরু করায় মানুষের মনে আনন্দের অনুভূতি প্রকাশ পাচ্ছে। ঠিক এসময় বন্যায় ক্ষতিগ্রস্হদের পাশে দেশ বিদেশের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে ঢাকাস্হ নোয়াখালী ক্লাব অন্যতম।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসনের মাধ্যমে ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর উদ্যোগে নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ৩০০০ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) মোঃ ইয়াছিন, ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর ট্রেজারার মোঃ কামাল উদ্দিন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর সদস্য মোঃ সামছুদ্দীন আহমেদ সেলিম, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান কিরণ, সেলিম চৌধুরী, জাকের হোসেন পারভেজ, সালাহউদ্দিন, আহাম্মদ উল্যাহ, আইয়ুব উল্যাহ, ফজলে আজিম সুধন, নোয়াখালী ক্লাব ঢাকার ইসি কমিটির কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।