বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন উপলক্ষে রংপুরে আয়োজিত বিএনপির বিভাগীয়

রফিকুল ইসলাম রফিক
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

আজ (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার  বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন উপলক্ষে রংপুরে আয়োজিত বিএনপির বিভাগীয়

শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।

সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির ও দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে দেশ জাতি ও গণতন্ত্রের শত্রু। তাদের ঠাঁই এ দেশে হবে না। খুনি ও গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি এ দেশে করার কোনো অধিকার নেই।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিচ্ছুজ্জামান খান বাবু, পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম, সাহিদার রহমান জোসনা প্রমুখ।

 

হাফিজ উদ্দিন বলেন,এখনো যুদ্ধ শেষ হয়নি। জনগণ সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন করতে পারলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। জুলাইয়ের নিরস্ত্র যোদ্ধারা বিশ্বে নন্দিত হয়েছেন।

অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন,১৯৭১ সালে বাংলার মানুষ যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, গত ১৬ বছরে সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার প্রাণ আর রক্তের বিনিময়ে মানুষের অধিকার আদায়ের সেই স্বপ্নের পথে আবারও জেগে উঠেছে বাংলাদেশ। তাই সংস্কার করে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ উদ্দিন বলেন, অনেক ত্যাগ এবং কষ্টের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের সময়ে এমন কোনো কাজ বা অপরাধে লিপ্ত হওয়া যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

মেজর হাফিজ বলেন, দেশে একশ্রেণির তথাকথিত বুদ্ধিজীবী আছে, যাদের গণতন্ত্র ভালো লাগে না, গরিব মানুষের শাসন ভালো লাগে না। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের রায় দেবে, এটা তাদের ভালো লাগে না। তারা নিজেরা কোনোদিন ভোট দেননি। নির্বাচনে অংশগ্রহণ করা তো দূরের কথা, গণতন্ত্রের যে মূল বক্তব্য তাদের মধ্যে ঘাটতি আছে।’

বিএনপি ৩০ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন,এরইমধ্যে অন্তর্বর্তী সরকার আমাদের এই প্রস্তাবকে মান্য করে ছয়টি কমিশন গঠন করেছে। ফলে আমরা যে স্বাধীন দেশের স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ ড. ইউনূসের সরকার নেবে বলে আমরা মনে করি। বর্তমান সরকার অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করুক। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটি কমিশন গঠন করুক।