বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন ।

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের পরিচয় দিয়ে পিকনিকের চাঁদা তুলছিলেন যুবলীগের কর্মীরা। এ সময় ৩ যুবলীগের কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ৩ জন হলেন –, শহরের জলেস্বরী তলা এলাকার মৃত কিতাব উদ্দিনেরর ছেলে নুর মোহাম্মদ (২৬), আব্দুল আজিজের ছেলে রাসেল (২৭), তসলিম উদ্দিনের ছেলে মিজানুর (২৫)। ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ সাংবাদিকদের কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই ৩ জন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। ৩ জনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এ ৩ জন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি শোনা মাত্র আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে দেয়।