রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

৪৮ ঘন্টা পর কিশোরের মরদেহ ফেরত দিল ভারতের বিএসএফ ! মোঃ মজিবর রহমান শেখ,

মোঃ মজিবর রহমান শেখ
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত জয়ন্ত কুমার সিংহ (১৫) এর মরদেহ ৪৮ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ বিজিবির উপস্থিতি বাংলাদেশের পুলিশ কাছে ঐ কিশোরের মরদেহ হস্তান্তর করে। পরে আইনী প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

ওসি ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১ টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করলে‌ আমরা জয়ন্তের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গত সোমবার ভোরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে চোরাকারবারি চক্রের দালাল মিস্টার, দুলাল এবং কাজির উদ্দীন এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি দল বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তের মেইন পিলার ৩৯২/ ৪ এস এর পাশ দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তারা ভারতের একশ গজ অভ্যন্তরে দিঘলবস্তি নামক স্থানে পৌছালে ভারতীয় ডিংগাপাড়া ১৫২ বিএসএফ ক্যাম্পের জোয়ানরা কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই নিহত হয়, জয়ন্ত এবং গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে জয়ন্তর বাবা মহাদেব ও দরবার আলী।চোরাকারবারি চক্রের দালালরা সহ অন্যরা পালিয়ে যায়। পরে জয়ন্তর লাশ ডিংগাপাড়া ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। আহত মহাদেব ও দরবার আলী বর্তমান রংপুরে চিকিৎসাধীন আছেন। নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।