বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বুড়িগোয়ালিনী বিজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট

রাইসুল মিথুন
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

রাইসুল মিথুন

শ্যামনগর উপজেলার ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বহুদিন ধরে পানিবন্দী হয়ে আছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেন না। মাঠটি বছরের প্রায় ৮মাস থাকে পানিবন্ধি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিনুল হক জানান চলতি সালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মাঠ ভরাটের জন্য আবেদন করলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। তারই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর বাস্তবায়নে মাঠটির ভরাট কাজ চলছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, বহু বছর ধরে দেখে আসছি বুড়িগোয়ালিনী ৭১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ষা ও শুকনা মৌসুমে হাঁটু পানি জমে থাকে। স্কুল কর্তৃপক্ষ আমাকে জানালে আমি উত্তরণ সংস্থার সাথে কথা বলে এই মাঠে মাটি দ্বারা ভরাট কার্যক্রম শুরু করি। তিনি আরও বলেন, এই কাজ চলবে ৩০দিন। ৫৬জন শ্রমিক দিয়ে জনপ্রতি ৪০০টাকা করে পারিশ্রমিক পাবে দৈনিক।