রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

যশোর বেনাপোলে কৃতি সন্তান সংবর্ধিত ফুটবলার রাহুল

মনির হোসেন
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

ভুটানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার ৯সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় দেশে পা রাখে দলের খেলোয়াড়রা। এই দলে ছিলেন যশোরের কৃতি সন্তান রাব্বি হোসেন রাহুল। ঢাকা থেকে তিনি আজ বিকেলে যশোর বিমান বন্দরে নামলে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের দ্বারা সংবর্ধিত হয়েছেন।
সম্প্রতী শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। সেই দলে ছিলেন শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাফ ফুটবল ভবেরবেড় গ্রামের মৃত্যু লাল মিয়ার ছেলে, তরুণ এ ফুটবলার। এর আগে জাতীয় দলে ডাক পেলেও মাঠে নামা হয়নি। এবার ভুটানের মাঠিতে দু’টি প্রীতি ম্যাচে বদলী হিসেবে মাঠে নামেন।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই মোরসালিনের গোলে জয় নিশ্চিত করেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে আবারও ভুটান ট্র্যাজেডির জন্ম নেয়। ভুটানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বসে বাংলাদেশ।
যশোর বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, নাইনটি এফসি ক্লাবের সভাপতি মকবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান নিপ্পন। যশোর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমন তরফদার। যশোর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ পলাশ পরিয়ে দেন উত্তরীয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার হাফিজুর রহমান, পিয়ারুজ্জামান পিরু, তারেকুজ্জামান রতন, ফুটবলার মফিউল্লাহ, সরোয়ার হোসেন প্রমুখ।#