রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ও মালামাল লুট করার সময় আটক ১০

আবু কাওছার মিঠু
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখা ওয়েস্টে আগুন ও মালামাল লুট করা সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার রূপসী এলাকায় গাজী টায়ার কারখানার ভিতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেস মিয়া, নাসির, তৌফিক, ইমরান, কামাল, আরিফ ও ইমাম হোসেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ভোর রাত ৪ টারদিকে একদল লুটেরা গাজী টায়ার কারখানার ভিতরে প্রবেশ করে। এসময় তারা কারখানার ভিতরে ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখার ওয়েস্টে আগুন ধরিয়ে দিয়ে তারা বিভিন্ন মালামাল লুট করার চেষ্টা চালায়। আগুনের খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী, ও শিল্প পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি আরো জানান।

এদিকে, গতকাল রবিবার বিকালে গাজী টায়ার কারখানায় মালামাল লুট করার সময় ৭ জনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) ওবাইদুর রহমান সালেহ প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে রাতে তাদেরকে নারায়গঞ্জ কারগারে প্রেরন করে পুলিশ।