রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা মাসুদ হাবিব পলিন

ওমর -আল-বশির
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

 

ওমর -আল-বশির,দেওয়ানগঞ্জ (জামালপুর)

দেওয়ানগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত করলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাবিব পলিন। শুক্রবার  (৬ সেপ্টেম্বর ) বিকালে দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের দুদু মেম্বারের মোড়ে বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা সংস্কার করা হয়েছে।

জানা যায়, দেওয়ানগঞ্জ বাজার থেকে জাম্বিল বাজারের রাস্তাটি জনসাধারনের চলাচলের অনুপযোগী হওয়ায় তিনি তা নিজ অর্থায়নে মানুষের চরম দূরভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দেন। এর আগেও তিনি আরো কয়েকটি রাস্তা সংস্কার করেন নিজের অর্থায়নে।

তিনি দেওয়ানগঞ্জ  উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকেন এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকেন বলে জানা গেছে।

মাসুদ হাবিব পলিন বলেন, আমি ভবিষ্যতে যে কোন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করব এবং সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি আরোও বলেন আমি দেওয়ানগঞ্জের জনগণের সেবা করতে চাই। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।