রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলেন

নুরুন নবী
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

 

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :

 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার সকালে তার পদত্যাগ পত্রের একটি কপি গণমাধ্যম কর্মীদের হাতে আসে।

এর আগে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র দেন তিনি।

পদত্যাগ পত্রে উপাচার্য উল্লেখ করেন, ‘আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে পালন করে আসছি।

বর্তমানে আমি ব্যক্তিগত কারণে উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এমতাবস্থায় উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানাচ্ছি।’

এর আগে, সোমবার দুপুরে রামেবি উপাচার্যের পদত্যাগের দাবিতে উপাচার্যের কার্যালয়ে ও তার ব্যক্তিগত সহকারীর রুমে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট উপাচার্য নিজ কার্যালয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের তোপের মুখে পদত্যাগের ঘোষণা দেন। তবে পদত্যাগ না করায় আবারও আন্দোলন শুরু করেন তারা।