বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

হীরাঝিলে প্রিয়ম টাওয়ারে গরিব অসহায় মানুষের মধ্যে গোশত বিতরণ

Reporter Name
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ হীরাঝিল আবাসিক এলাকায় প্রিয়ম টাওয়ারে পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে গরিব-দুঃখি অসহায় ২ হাজার মানুষের মাঝে গরুর গোশত বিতরণ করেন। গত ২২ ই জুলাই সকাল ১২ টায় প্রিয়ম টাওয়ারে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গরিব অসহায় মানুষের সাহায্যদাতা আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ কাচপুরী, বিশিষ্ট আলোচিত এবং সুনামধন্য বক্তা আল্লামা শায়েখ মাওলানা তারেক মনোয়ার ,মাওলানা সাদিকুর রহমান আজহারী, আবুল কালাম আজহারি, সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাফায়েত , শিক্ষক ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এ সময় আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিুল্লাহ কাচঁপুরী বলেন, পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে আমি গরিব অসহায় মানুষের মাঝে হাসি ফুটানোর জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও ১০ টি গরু ও ৬ টি ছাগল কোরবানি দিয়ে গরিব ও আসহায় মানুষের মধ্যে কুমিল্লা ও নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ হীরাঝিল আবাসিক এলাকায় বিতরণ করতে পেরেছি। কেননা অসহায় গরিব মানুষ সারা বছর এক কেজি গরুর গোশত কিনতে সামর্থ থাকে না সে সকল অসহায় মানুষদের মাঝে গোশত বিতরণ করতে পেরেছি তাই আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি। আমার ছেলে প্রিয়ম এর নামে আমি প্রতি বছর এই কার্যক্রম করে যাচ্ছি। শুধু ঈদেই নয় সবসময় অসহায় মানুষকে আমার সাধ্যমত সহযোগীতা করে যাচ্ছি এবং মৃত্যু আগ পর্যন্ত করে যাবো এবং দেশবাসির কাছে আমার একমাত্র ছেলে প্রিয়ম কাঁচপুরীর জন্য দোয়া চাই।
এদিকে শায়েখ মাওলানা তারেক মনোয়ার বলেন, আমার অত্যন্ত প্রিয় ও কাছের মানুষ আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরী তার ছেলে প্রিয়ম কাঁচপুরীর জন্য দোয়া চেয়েছে। হাবিবুল্লাহ কাঁচপুরী তার ছেলের জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও তার কার্যক্রম ধরে রেখেছেন আলহামদুল্লিাহ। সে বছরে যে সকল অসহায় মানুষ এক টুকরা গরুর গোশত রান্না করে খেতে পারে না সে সকল অসহায় মানুষকে গরুর গোশত দিতে পেরেছেন হাবিবুল্লাহ কাঁচপুরী। আপনি যদি আপনার সন্তানের জন্য দোয়া চান তাহলে অন্যের ছেলের জন্য দোয়া করবেন। নামায পড়েন,তার পামাপাশি গরিব অসহায় মানুষের খোজ খবর নেবেন, আপনি এই করোনা মহামারিতে ঈদুল আযহা অহসায় গরিবের মুখে হাসি ফুটান তাহলে আল্লাহ আপনাকে উত্তম যাযা হিসাবে কুবল করে নিবেন।