রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশ সতর্কতার সাথে কাজ করছে : ওসি কামরুল ফারুক

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সাধারন জনগনের জান মাল রক্ষা করতে সব সময় তৎপর থাকে পুলিশ। তার পরেও অনেক সময় অনাঙ্খাক্ষিত ভাবে দুর্ঘটনা ঘটে যায়। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। শিল্প নগরী হিসেবে বেশ পরিচিত নারায়ণগঞ্জ জেলা। তার মধ্যে অন্যতম সিদ্ধিরগঞ্জ থানা এলাকার শিল্প নগরীর। আধিপত্য বিস্তার করতে খুন খারাপির মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সিদ্ধিরগঞ্জে। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধ নির্মূল করতে থানা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তারই ধারাবাহিকতায় ধরে সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রয় করতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুকের নেতৃত্বে সুকৌশলে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। কামরুল ফারুক সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে বলে জানান এলাকাবাসী। সু-দক্ষ এই অফিসার নিজের মেধাকে কাজে লাগিয়ে একের পর এক অপরাধীদের লাগাম টেনে ধরেছে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু সহ বিভিন্ন অপরাধীরা এখন ওসি কামরুল ফারুকের আতংকে আছে। এ পর্যন্ত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সহ অপরাধীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছেন ওসি কামরুল ফারুক। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, সিদ্ধিরগঞ্জ একটি গুরুত্বপূর্ন এলাকা। এখানে অপরাধীদের আনাগোনা অনেক বেশি। পুলিশে চাকুরী করি মানুষের সেবা করার জন্য। আমার থানা এলাকায় কোনো অপরাধীদের ঠাঁই নাই। যত বড় অপরাধী হোক না কেন অপরাধ করলেই ছাড় দেওয়া হবেনা। আইনের উর্দ্ধে কেই নয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। অপরাধীদের ধরতে মাঠ পর্যয়ে পুলিশ ঠিম কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে এবং সিদ্ধিরগঞ্জ থেকে অপরাধ নির্মূল করাই হবে আমার প্রধান কাজ।