রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ডায়াবেটিস দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে সুগন্ধা হাসপাতালের ফ্রি স্বাস্থ্যসেবা

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড হালিমা শপিং টাওয়ারে অবস্থিত সুগন্ধা হাসপাতালের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে সুগন্ধা হাসপাতালে কক্ষে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিস,থাইরয়েড এবং অন্যান্য হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, সুগন্ধা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আয়ুব আলী, হাজী মো: কবির হোসেন, মো: আফির উদ্দিন এবং হাজী মো: মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার ফারুক জনসচেতনতার উদ্দেশ্যে বলেন, ডায়াবেটিস একটি নিয়ন্ত্রন যোগ্য ব্যাধি। নিয়মানুবর্তিতা এবং সচেতনতা এ রোগ হওয়া থেকেও আটকাতে পারে। স্বাস্থ্যসম্মত খাদ্যগ্রহন, নিয়মিত শারিরীক চর্চা, কিছুদিন অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষার উপর জোড় দিয়ে তিনি বলেন, সুস্থ্য থাকার জন্য স্বদিচ্ছাই যথেষ্ট। ডাক্তার ওমর ফারুক আরও বলেন, শুধুমাত্র ডায়াবেটিস দিবসে নয়, নিয়ম করে কিছুদিন পর পর এ ধরনের সচেতনতামূলক সভা করা উচিৎ। সুস্থ থাকার জন্য সুস্থ অভ্যান গড়ে তুলতে হবে। যেমন ধূমপান পরিহার করা, নিয়মিত হাঁটা, ব্যায়াম, প্রচুর শাক সবজি, মৌসুমী ফল গ্রহন, প্রচুর পানি পান করা ইত্যাদি। উক্ত স্বাস্থ্যসেবায় অনুষ্ঠানে বিভিন্ন ঔষুধ কোম্পানির মার্কেটিং অফিসার এবং হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন। শেষে রোগী ডায়াবেটিস চেক-আপ এবং ফ্রি চিকিৎসা পত্র ও পরামর্শ প্রদান করেন বারডেম ও পিজি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ওমর ফারুক।