শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলার কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি লালন-পালন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শিকিরগাঁও এলাকায় অবস্থিত মানিকারচর ব্রাঞ্চের ব্র্যাক কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. জাকের হোসেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় মোট ২৮ জন কিশোরী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে হাঁস ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য ব্যবস্থাপনা, খামার পরিচালনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসাসহ আয়বর্ধক কর্মকাণ্ড হিসেবে এ খাতকে গড়ে তোলার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি হাঁস-মুরগি পালনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং আত্মনির্ভরশীল জীবন গঠনের উপায় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন প্রশিক্ষক। তিনি কিশোরীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষতা ও নিজস্ব আয়ের উৎস একজন কিশোরীকে আরও সচেতন, আত্মবিশ্বাসী ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধেও অর্থনৈতিকভাবে সক্ষম কিশোরীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন মানিকারচর ব্র্যাক শাখার ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মাইক্রোফাইন্যান্স দ্বিজেন্দ্র লাল মণ্ডল। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মারিয়া আক্তার (অফিসার, সেলপ) এবং সহযোগিতায় ছিলেন উর্মি আক্তার (সিও, সেলপ)।