সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল এর প্রসিকিউশনে অভিযানে সহায়তা করে মেঘনা থানা পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়, কাশ্মীর সুইটস মিষ্টান্ন ভাণ্ডারে পণ্যের মোড়কে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে পাশ্ববর্তী আদি অমূল্য শাহা মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আশপাশের অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও সাধারণ মানুষের আর্থিক ভোগান্তি কমানোর লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা ছাড়া কোনো দোকানে পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে এবং নিয়মিত বাজার তদারকি চালানো হবে, যাতে সাধারণ মানুষ আর্থিক হয়রানির শিকার না হন।