রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলায় আসনভিত্তিক পদযাত্রা ও পথসভা কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচি উপজেলা প্রধান সমন্বয়কারি।এম কে রশিদের সভাপতিত্বে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৭ মে দুপুর ১২টার দিকে মেঘনা উপজেলা পরিষদ মাঠে শুরু হওয়া এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

দলের উপজেলা সমন্বয়কারি মো. নাদিমুজ্জামান জানান, কুমিল্লা জেলা ও কুমিল্লা-১ আসনের নেতাকর্মীদের অংশগ্রহণে পদযাত্রা শেষে পথসভাটি অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন শক্তিশালীকরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন।