রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

১৯৯৯ থেকে ২০২৬ পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের ব্যবধানে আবারও একত্র হলেন পুরোনো সহপাঠীরা। দেখা হতেই আলিঙ্গন, উচ্ছ্বাস আর স্মৃতির আবেগে ভেসে ওঠে পুরো আয়োজন। অনেকে সেই আনন্দের মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখতে সেলফি তুলতেও ব্যস্ত ছিলেন।

সোমবার (২৩ মার্চ) কুমিল্লার মেঘনা উপজেলার দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই যেসব বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় পরিচয় পর্ব, যেখানে দীর্ঘদিন পর একে অপরকে নতুন করে জানার সুযোগ পান অংশগ্রহণকারীরা। পরে একে একে মঞ্চে উঠে স্কুলজীবনের স্মৃতিচারণা করেন অনেকে। শৈশব-কৈশোরের সেই দিনগুলোর গল্প, দুষ্টুমি আর বন্ধুত্বের বন্ধন যেন ফিরে আসে নতুন করে।

নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেকে বলেন, ২৭ বছর পর প্রিয় বন্ধুদেরকে কাছে পাওয়ার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মিলনমেলা শেষে বন্ধুদের পক্ষ থেকে মোহাম্মদ সোহেল রানা সরকার বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ ও দুস্থ বন্ধুদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠিত বন্ধুদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।