রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত চাঁদাবাজ মামুন গ্রুপের সদস্য ইমরান (৩১) কে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন গ্রামের শহিদ মিয়ার ছেলে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণখোলা বাজার এলাকা থেকে মেঘনা থানা পুলিশের সহযোগিতায় নৌপুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি মেঘনা নদীর কাঠালিয়া শাখা নদীপথে তিতাস উপজেলার চাঁদাবাজ মামুনের নেতৃত্বে সিলেট থেকে দাউদকান্দিগামী একটি বাল্কহেড থেকে ইমরান মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এ সময় বাল্কহেডটির স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলার শিবনগর গ্রামের ওই বাল্কহেডের একজন ভুক্তভোগী স্টাফ মো. আল আমীন বাদী হয়ে ইমরানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মেঘনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টার দিকে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। নদীপথে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং চাঁদাবাজ ও শেল্টার দাতাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।